| বইয়ের নাম | পথের পাঁচালী : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
|---|---|
| ক্যাটাগরি | Literature & Fiction |
| লেখক | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
| প্রকাশনা | Premium Publications |
| পৃষ্ঠা সংখ্যা | 256 |
| সংস্করণ | 2024 |
| ভাষা | Bangla |
পথের পাঁচালী (হার্ডকভার) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
পথের পাঁচালী উপন্যাসটি বাংলা সাহিত্যের অমর সৃষ্টি, যার রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৯ সালে প্রকাশিত এই উপন্যাসটি ভারতের পশ্চিমবঙ্গের গ্রামীণ জীবনকে কেন্দ্র করে লেখা হয়েছে।
এই উপন্যাসের মূল চরিত্র অপু, একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারের ছোট ছেলে, যে তার পরিবার ও গ্রামের জীবনের সংগ্রাম, আনন্দ, দুঃখ, এবং স্বপ্নের মধ্যে বড় হয়। তার বড় বোন দুর্গা, মা সর্বজয়া, এবং বাবা হরিহর এই গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র। অপু ও দুর্গার শৈশবের সরল, আনন্দময় জীবনের পাশাপাশি তাদের পরিবারে দারিদ্র্য ও কঠিন বাস্তবতার ছবিও লেখক অসাধারণভাবে তুলে ধরেছেন।
পথের পাঁচালী প্রকৃতির অপার সৌন্দর্য, মানুষের জীবন সংগ্রাম, ও শিশুদের নির্দোষ আনন্দের সংমিশ্রণে এক মর্মস্পর্শী কাহিনি তৈরি করেছে। এই উপন্যাসে মানবজীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতি অত্যন্ত মাধুর্য ও গভীরতার সাথে চিত্রিত হয়েছে, যা বাংলা সাহিত্য এবং সিনেমায় এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।
RAZIB HOSSEN
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর এই উপন্যাসটি গ্রাম্য প্রেক্ষাপটে অপু-দুর্গার শৈশব নিয়ে লেখা। বইটি তিনটি অংশে বিভক্ত। ১. বল্লালী-বালাই, ২. আম-আঁটির ভেঁপু, ৩. অক্রর সংবাদ। উপন্যাসটিতে লেখক গ্রাম্য পরিবেশের নিখুত বর্ণনা করেছেন।
Amit Banik
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'পথের পাঁচালী' কেবল একটি বই নয়, এটি যেন চিরায়ত পল্লীবাংলার জীবন, প্রকৃতি আর সরলতার এক জীবন্ত দলিল। 'পথের পাঁচালী' মূলত এক দরিদ্র ব্রাহ্মণ পরিবার—হরিহর, তাঁর স্ত্রী সর্বজয়া এবং তাঁদের দুই সন্তান অপু ও দুর্গার—বেড়ে ওঠা, আনন্দ-বেদনা ও জীবন সংগ্রামের কাহিনী। উপন্যাসটি তিনটি ভাগে বিভক্ত: 'বল্লালী বালাই', 'আম আঁটির ভেঁপু' এবং 'অক্রূর সংবাদ'। উপন্যাসের প্রাণ হলো অপু ও দুর্গা। তাদের শৈশবের সারল্য, অবাধ কৌতূহল এবং প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক মন ছুঁয়ে যায়। অপু সংবেদনশীল ও স্বপ্নবিলাসী, আর দুর্গা চঞ্চল, প্রাণবন্ত ও সাহসী। দারিদ্র্য তাদের জীবনের নিত্যসঙ্গী হলেও, কাশফুলের বন, বনজঙ্গল আর রেলগাড়ির প্রতি তাদের আকর্ষণ যেন জীবনের অফুরন্ত আনন্দ আর অ্যাডভেঞ্চারের প্রতীক।বিভূতিভূষণ প্রকৃতির এক অসাধারণ চিত্রকর। তাঁর বর্ণনায় গ্রাম বাংলার নৈসর্গিক সৌন্দর্য, ঋতু পরিবর্তন এবং প্রকৃতির রহস্যময়তা জীবন্ত হয়ে উঠেছে। এই প্রকৃতিই যেন চরিত্রদের সুখ-দুঃখের সাক্ষী। দারিদ্র্যের কঠোর বাস্তবতার মাঝেও প্রকৃতি কী করে জীবনের সৌন্দর্যকে ধরে রাখে, তা লেখক নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন।